রাজউক ও পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান

রাজউক ও পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ জানুয়ারি ২০২০ । আপডেট ২২ঃ১০

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

রাজউকের সদস্য মোহাম্মদ সাঈদ নূর আলম প্রতিষ্ঠানটি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। অপরদিকে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আবুল বাশার মোহাম্মদ আব্দুল ফাত্তাহকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের পৃথক আদেশ জারি হয়।

এর আগে গত ৩০ ডিসেম্বর রাজউক চেয়ারম্যান সুলতান আহমেদকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব নিয়োগ দেয় সরকার। এরপর থেকে সাঈদ নূর আলম রাজউক চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

আলাদা আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রইছ উদ্দিনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আর অবসরে যাওয়ার সুবিধার্থে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান শেখ মিজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading