আমার মাতৃভূমি ছেড়ে আমি কোথায় যাব?: শাকিব

আমার মাতৃভূমি ছেড়ে আমি কোথায় যাব?: শাকিব

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ১০

ঢাকাই সুপারস্টার শাকিব খানকে নিয়ে কিছু গণমাধ্যমে গতকাল সকাল থেকেই একটি খবর দেখা যায়।  আর খবরটি হচ্ছে, আমেরিকায় পাড়ি জমাচ্ছেন শাকিব। একটি দক্ষ অ্যাজেন্সির মাধ্যমে  তিনি নাকি ইবি ভিসার জন্য আবেদন করেছেন। আর তার সব কাগজপত্র দেখাশোনা করছেন আমেরিকা প্রবাসী নেপালি এক উকিল। এমনকি শাকিব খানের আবেদন সবুজ সংকেত পাওয়ায় এই উকিল প্রত্যাশাও করছেন শিগগিরই তার মক্কেলের হাতে আমেরিকার গ্রিন কার্ড পৌঁছে দিতে পারবেন। তবে এ খবর শুনেই ক্ষেপে গেলেন শাকিব। তিনি জানান, নিজের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবেন না তিনি। 

এসব খবর ভিত্তিহীন বলেও উড়িয়ে দেন তিনি। এ প্রসঙ্গে শাকিব একটি সূত্রকে বলেন, ‘মাঝে মাঝে এমন কিছু সংবাদ শুনি, যা শুনে নিজেই অবাক হয়ে যাই। আজ (গতকাল) কিছু অনলাইন সংবাদমাধ্যমের খবর দেখে রিতিমতো রাগ হয়েছে। আমার মাতৃভূমি ছেড়ে আমি কোথায় যাব? কথা না বলে, আমাকে নিয়ে এই ধরনের সংবাদ প্রকাশ করার কোনো মানেই হয় না। মাঝে মাঝে মনে হয়, আমার বিষয়ে তারাই বেশি জানে।’ তিনি আরও বলেন, ‘আমেরিকায় স্থায়ী হওয়ার খবরটি গুজব ছাড়া আর কিছুই না। এমন ভিত্তিহীন সংবাদে কান না দিতে, আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব।’ এদিকে  শাকিব ব্যস্ত রয়েছেন ‘বীর’ ছবির শুটিং নিয়ে। বরেণ্যে চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের পরিচালনায় এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন বুবলী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading