মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ১০

বরিশাল থেকে ঢাকাগামী এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের সঙ্গে অপর একটি লঞ্চের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত রবিবার দিবাগত রাত একটার দিকে মেঘনা নদীর মাঝেরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী বলে জানিয়েছেন লঞ্চটির মাস্টার নুরুল ইসলাম। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। কীর্তনখোলা লঞ্চ কোম্পানির কাউন্টার ম্যানেজার ঝন্টু জানান, ঢাকা থেকে হুলারহাটগামী ফারহান লঞ্চটি কুয়াশার ফারহান লঞ্চটি কুয়াশার মধ্যে কীর্তনখোলা-১০ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়।

এতে লঞ্চের নিচতলা ও দোতলার অংশ দুমড়ে মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হয়। পরে আহতদের মধ্যে দুইজন মারা যায় বলে জানা গেছে। যেহেতু মাঝ নদীতে ঘটনাটি ঘটেছে তাই আহত যাত্রীদের চিকিৎসার জন্য দ্রুত ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। কীর্তনখোলা-১০ ল‌ঞ্চের ম্যা‌নেজার ঝন্টু জানান, ফারহান লঞ্চ‌টির কো‌নো রাডার না থাকায় কুয়াশার মধ্যে কীর্তণখোলা লঞ্চ‌টি‌র মাঝ বরাবর স‌জো‌রে ধাক্কা দেয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading