ঢাকাই ছবি কলকাতায় মুক্তি কবে জানা নেই
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ১০
অনেক আগে থেকেই চলচ্চিত্রে চলে আসছে বিনিময় প্রথা। সাফটা চুক্তি এশিয়ার মধ্যে হলেও বাংলাদেশ সীমাবদ্ধ কলকাতাতেই। গত বছর সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেয়েছে কলকাতার প্রায় ১২টি ছবি। এর বিনিময়ে ঢাকা থেকেও কলকাতায় গেছে ১২টি ছবি। তবে ছবিগুলো কবে, কখন, কোথায় মুক্তি পেয়েছে তা জানা নেই অনেকেরই। এমনকি এ তথ্য জানেন না প্রযোজনা প্রতিষ্ঠানও। নতুন বছরের শুরুতে প্রেক্ষাগৃহে ঢাকাই নতুন ছবি নেই বললেই চলে। এরইমধ্যোনা গেল, সাফটা চুক্রি আওতায় বাংলাদেশে আমদানি হচ্ছে কলকাতার নতুন ছবি। নাম ‘হুল্লোড়’। আগামী ২৪ জানুয়ারি দুই বাংলায় একসাথে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বাংলাদেশে ছবিটি আমদানি করছে শাপলা মিডিয়া। অন্যদিকে এই ছবির বিনিময়ে কলকাতায় রপ্তানি হচ্ছে শাকিব খানের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি। ‘হুল্লোড়’ ছবির মুক্তির তারিখ নিদির্ষ্ট হলেও ঢাকাই ছবিটি কলকাতায় কবে মুক্তি পাবে তা জানা নেই। শাপলা মিডিয়ার ব্যবস্থাপক রেজাউল করিম জানান, দুই বাংলায় একসঙ্গে ‘হুল্লোড়’ ছবিটি মুক্তি দেয়ার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। এরইমধ্যে সেন্সরের ছাড়পত্র পেয়েছে ছবিটি। তবে কবে নাগাদ ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি কলকাতায় মুক্তি পাবে তা নিদির্ষ্ট করে বলতে পারেনি তিনি।অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ‘হুল্লোড়’ ছবিতে অভিনয় করেছেন সোহম, শ্রাবন্তী, ওম, দর্শনা বণিক প্রমুখ। অন্যদিকে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ মুক্তি পায় ২০১৮ সালের ঈদে। উত্তম আকাশ পরিচালিত ছবিটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলী। যদিও ছবিটি তেমন ব্যবসায় সফল হয়নি।

