অভিনয়ে মিথিলার ছোটবোন

অভিনয়ে মিথিলার ছোটবোন

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ১০

মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। গত বছরটি আলোচনা-সমালোচনার মধ্যদিয়ে পার করেছেন তিনি।  বছরের শেষ দিকে এসে বিয়ে করেন কলকাতার জনপ্রিয় নির্মাতা পরিচালক সৃজিত মুখার্জিকে। এ খবর পুরনো হলেও আবারও আলোচনায় এলেন তিনি।  তবে এবার তার ব্যক্তিগত কোন কারণে নয়, আলোচনায় এলেন নিজের ছোটবোনের জন্য। অভিনয়ে নাম লিখিয়েছেন তার ছোটবোন ইফফাত রশীদ মিশৌরি।  শুরু করেছেন গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’-এর কাজ। এখানে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে মিশৌরী বলেন, ‘ আমি আগেও অভিনয় করেছি। বেশকিছু মোবাইল অপারেটরসহ অনেক পণ্যের বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। মাঝখানে পড়ালেখার জন্য বিরতি নিয়িছিলাম। এবার আবার নতুনভাবে সব শুরু করছি। আগে একটি নাটকে অভিনয় করা হলেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করা হয়নি।  তাই এটা দিয়েই শুরু করলাম।  এখন থেকে নাটকে নিয়মিত কাজ করবো। আমার জন্য দোয়া করবেন।’

বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিশৌরি  মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন। আর এক সেমিস্টার পরই তার গ্রাজুয়েশন শেষ হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading