চলচ্চিত্র উৎসবে আহা রে উপস্থিত ঋতুপর্ণা, অনুপস্থিত শুভ
উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ৫৮
ঢাকায় চলছে ‘অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০’। উৎসবের ৩য় দিনে (১৩ জানুয়ারি) শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকাল ৫টায় দেখানো হবে ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভ অভিনীত কলকাতার ছবি ‘আহা রে’। আর জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবিটি দর্শকদের সঙ্গে উপভোগ করবেন তিনি। তবে অন্য ছবির কাজে ব্যষ্ত থাকায় এতে উপস্থিত থাকবেন না চিত্রনায়ক আরিফিন শুভ। উৎসব আয়োজকদের তরফ থেকে জানানো, ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ সেকশনে দেখানো হবে ‘আহা রে’। গত ২২ ফেব্রুয়ারি ছবিটি কলকাতায় মুক্তি পায়। মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসে ছবিটি। সেই সঙ্গে ব্যবসায়ও সফলতা পায়। ঘুরে বেড়ায় বিভিন্ন চলচ্চিত্র উৎসবও। ‘ভাবনা আজ ও কাল’ প্রযোজিত ছবিটির গল্পে উঠে এসেছে দুই ধর্মের মানুষের ভালোবাসার গল্প। যা আবর্তিত হয়েছে খাবারকে ঘিরে। ছবিটিতে দেখা যাবে, বাংলাদেশের ছেলে ফারাজ চৌধুরী। ডাকনাম রাজা। ঘটনা চক্রে তার ছোটবেলা কেটেছে দিল্লিতে। ছেলেটি বড় হয়ে জনপ্রিয় শেফ হয়। কাকতালীয় ভাবে কিছু ঘটনার জন্য কলকাতায় আসে। তার সাথে একজন হোম কুক এর দেখা হয়। এরপর বিভিন্ন ধরণের ঘটনা ঘটতে থাকে। দুজনের অনেক ভিন্নতা। তার পরেও তাদের মধ্যে ভালোলাগা সৃষ্টি হয়। এভাবেই এগিয়ে যাবে কাহিনী।

