রোমান্টিক কমেডি নাটকে সালাউদ্দিন লাভলু

রোমান্টিক কমেডি নাটকে সালাউদ্দিন লাভলু

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬ঃ৫৮

সালাউদ্দিন লাভলু।  তিনি একাধারে অভিনেতা, নির্মাতা ও চিত্রনাট্যকার। তার নির্মিত নাটক দর্শকদের জন্য বাড়তি পাওয়া। বর্তমানে নির্মাণেই বেশি ব্যস্ত থাকেন তিনি।  আর তাই তো তাকে দেখা যায় না অভিনয়ে। বেশকিছুদিন পর রোমান্টিক কমেডির একটি বিশেষ নাটকে অভিনয় করলেন তিনি। যার নাম ‘লেট ম্যান’। শফিকুর রহমান শান্তনুর চনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন।   এতে আরও অভিনয় করেছেন  সায়লা সাবি, আকাশ রনজন, সদীপ দে প্রমুখ। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।  মৃত্তিকা প্রোডাকশন হাউজের ব্যানারে নাটকটি শীঘ্রই আরটিভিতে প্রচার হবে। নাটকটিতে দেখা যাবে, লাভলুর সব কাজে দেরি হয়। পড়ালেখা, ক্যারিয়ার এমন কি প্রেম- সবকিছুতেই দেরি হওয়ার কারণে তিনি হতাশ। গোদের ওপর বিষফোঁড়ার মতো তিনি ফেঁসে যান এক খুনের কেসে। সায়লা সাবি তাকে বলে, খুনের দায় স্বীকার করতে হবে। তিনিও রাজি হয়ে যান। এই নিয়ে ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। একই সঙ্গে লাভলুর বাবা চান, তার ছেলে হবে এলাকার কাউন্সিলর। কিন্তু কাউন্সলর হতে হলে যে শিক্ষাগত যোগ্যতা লাগে, তাও তার নেই। তাই নতুন করে এ বয়সে পড়ালেখা শুরু করেন তিনি।  এভাবেই এগিয়ে যাবে নাটকের কাহিনী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading