মুজিববর্ষে ১ কোটি গাছের চারা বিতরণ: বনমন্ত্রী

মুজিববর্ষে ১ কোটি গাছের চারা বিতরণ: বনমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘মুজিববর্ষ’ উপলক্ষে সারাদেশে একযোগে দেশের ৪শ’ ৮২টি উপজেলায় আগামী ৫ জুন ১ কোটি গাছের চারা বিতরণ করা হবে। জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে এসব গাছের চারা বিতরণ করা হবে।

পরিবেশ ও বনমন্ত্রী সোমবার (১৩ জানুয়ারি) মন্ত্রণালয়ে তার সভাকক্ষে সাবেক সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী’র বিদায় ও নবনিযুক্ত সচিব জিয়াউল হাসানের বরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বেশি পরিমাণে বৃক্ষ রোপণ করা প্রয়োজনের কথা উল্লেখ করে শাহাব উদ্দিন বলেন, ফলদ, বনজ ও ওষুধিসহ সকল প্রকার গাছের চারা বিতরণ করা হলেও দেশীয় ফলদ গাছকে অগ্রাধিকার দেয়া হবে।

মন্ত্রী এ সময় সুন্দরবন রক্ষাসহ দেশের বনাঞ্চল বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নবনিযুক্ত সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, বন শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল জব্বার,বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ, বন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. মো. মাসুদুর রহমান প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading