চা বিক্রেতা আতিক!

চা বিক্রেতা আতিক!

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৫৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর খিলগাঁও, রামপুরা, বাড্ডা এলাকায় প্রচারণা চালান। দুপুরে মধ্যবাড্ডার আলাতুন্নেসা প্রাইমারি স্কুলে কিছুক্ষণ বিরতি নেন আতিক। এরপর বিকালে আফতাবনগর এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় আতিক কয়েকজন কর্মীকে নিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়েন। সেখানে দোকানির আসনে তিনি নিজেই বসেন। বড় পাতিল থেকে দুধ নিয়ে ওয়ান টাইম গ্লাসে নিজেই চা বানান। এ সময় চা বিক্রেতার মতো তাকে ‘এই চা, চা, চা’ ‘চা হবে..’  বলতে শোনা যায়। এছাড়া তিনি আরও বলেন, ‘এই মালাই, মালাই, মালাই খাবে কে’। পাশাপাশি তিনি নিজেই চা বানিয়ে কর্মীদের খাওয়ান। আবার কর্মীদের কাছে জানতেও চান  ‘চা মজা হয়েছে কিনা’। এ সময় তার কর্মীরা জানান ‘চা মজা হয়েছে।’

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে নৌকা প্রতীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নৌকা প্রতীকে মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় এমন দৃশ্যই দেখা গেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সারাদিনের নির্বাচনী প্রচারণায় যখন সবাই ক্লান্ত, ঠিক তখনই আতিকুল সবাইকে চাঙ্গা করতেই যেন চায়ের দোকানি হয়ে গেলেন। রীতিমতো চা বানিয়ে খাওয়ালেন দোকানের ক্রেতাদের, মালাই চা বানিয়ে দিলেন নিজের নির্বাচনী প্রচারণা বহরের দুয়েকজন নেতাকর্মীকেও। গুনে গুনে আট কাপ চা এসময় বানিয়েছেন তিনি সবার জন্য।

আগের উপনির্বাচনে মেয়র পদে জয়ী হয়ে এসে ফের মেয়রপ্রার্থী হওয়া আতিকুল নিজের হাতে চা বানানোয় তার নেতাকর্মীরা খুবই খুশি। তারা বলছেন, মেয়র হলেও তিনি যে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতেই পছন্দ করেন, তার প্রমাণ পাওয়া গেল। মেয়রপ্রার্থীর হাতে বানানো চা পান করে ভোটাররাও উচ্ছ্বসিত। তাদের অভিমত, কেবল নির্বাচনী প্রচারণার সময় নয়, ভোটে জয় পেলে মেয়রকেও সারাবছরই এভাবে পাশে চান তারা।এর আগে, খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করেন আতিকুল ইসলাম। ‘উন্নয়নের মার্কা নৌকা, নৌকা’, ‘৩০ জানুয়ারি শুভ দিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গণসংযোগ এলাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading