মাহির নায়ক রোশান

মাহির নায়ক রোশান

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০

কিছুদিন আগেই নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। যার নাম ‘ব্লাড’। অ্যাকশন ঘরানার ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ‘অগ্নি’ খ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি। তবে ছবিতে নায়কের চরিত্রে কে অভিনয় করছেন তখন তা জানাননি নির্মাতা। অবশেষে সামনে এলো নায়কের নাম।  ‘ব্লাড’ ছবিতে মাহির নায়ক হিসেবে অভিনয় করবেন জিয়াউল রোশান। আর এরইমধ্যে দিয়ে প্রথমবারের মত জুটি বাঁধতে চলেছেন রোশান-মাহি। জানুয়ারি শেষের দিকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রোশান নিজে। তিনি জানান, ‘আমার প্রথম ছবি ‘রক্ত’এর নির্মাতা ছিলেন ওয়াজেদ আলী সুমন ভাই। তার নির্মাণ কৌশল আমার বেশ পছন্দ। এবার আবারও তার সিনেমায় কাজ করার কথা হচ্ছে। মৌখিকভাবে রাজি হয়েছি। এখনো অফিসিয়ালি চুক্তিবদ্ধ হইনি।’

এদিকে, কিছুদিন আগেই মাহি শেষ করেছেন তার অভিনীত ‘আনন্দ অশ্রু’ ছবির কাজ। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। এতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মারুফ আকিব, চিকন আলী, নুসরাত জাহান পাপিয়া, জয় চৌধুরী, সীমান্ত। অন্যদিকে বর্তমানে ব্যস্ত রয়েছেন অনন্য মামুনের ‌‘সাইকো’ ছবির কাজ নিয়ে।   এতে তার বিপরীতে অভিনয় করছেন  ‘পোড়ামন’ খ্যাত অভিনেত্রী পূজা চেরী। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading