জয়পুরহাটে আলু চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

জয়পুরহাটে আলু চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৪৫

আলু চাষে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের কৃষকরা এখন আলুর ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। জেলায় চলতি মৌসুমে প্রায় ৩৭ হাজার ৯১৭ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও ইতোমধ্যে ৩৮ হাজার ৩২৫ হেক্টর জমিতে আলু চাষ সম্পন্ন হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪০৮ হেক্টর বেশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, আলু উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের ছোট জেলা জয়পুরহাটে আলু চাষ সফল করতে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে স্থানিয় কৃষি বিভাগ।

চলতি ২০১৯-২০ রবি ফসল চাষ মৌসুমে জেলায় ৩৭ হাজার ৯১৭ হেক্টর জমিতে আলু লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৩৮ হাজার ৩ শ ২৫ হেক্টর। কৃষি বিভাগ জানায়, আলু চাষ সফল করতে জেলায় সারের মজুদ পর্যাপ্ত রয়েছে। জানুয়ারি মাসের মজুদ সারের পরিমান হচ্ছে ইঊরিয়া ৫ হাজার ১৬৪ মে. টন, টিএসপি ১ হাজার ৩৬৬ মে.টন, এমওপি ১ হাজার ৫২৮ মে. টন ও ডিএপি ২ হাজার ২৭৫ মে. টন। কৃষি বান্ধব সরকারের বিভিন্ন ধরনের আগাম প্রস্তুতি গ্রহণের ফলে জেলায় আলু বীজ বা রাসায়নিক সারের কোন প্রকার সংকট সৃষ্টি হয়নি।

আমন ধান কাটা মাড়াই শেষ করেই আলু চাষে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের কৃষকরা আলু চাষে ঝাপিয়ে পড়ে। কৃষি বিভাগ আরো জানায়, জেলায় আলু চাষ সফল করতে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিং ও কৃষকদের পরামর্শ প্রদান করছেন। বিএডিসির পক্ষ থেকে কৃষকদের মাঝে উন্নত জাতের আলু বীজ সরবরাহ করা হয়েছে এবং বর্তমানে জেলার উপর দিয়ে বয়ে চলা শৈত প্রবাহের ফলে আলু ক্ষেতের যাতে ক্ষতি না হয় সে জন্য কৃষক পর্যায়ে পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ স ম মেফতাহুল বারি। বর্তমানে বাজারে আসা আগাম জাতের আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading