হুয়াওয়ের সাত ক্যামেরার ফোন!

হুয়াওয়ের সাত ক্যামেরার ফোন!

উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ৪৫

সম্প্রতি হুয়াওয়ে পি ৪০ প্রো মডেলের ফোনটির তথ্য ও ছবি একাধিক ওয়েবসাইটে প্রকাশ হয়েছে।  তা থেকে জানা যায় যে, ফোনটি থাকছে সাত ক্যামেরা।  এবছরের মার্চ মাসে  বাজারে আসতে পারে ফোনটি। সম্প্রতি এক স্মার্টফোন কেস প্রস্তুতকারী সংস্থা হুয়াওয়ে পি ৪০ প্রো ফোনের একাধিক ছবি প্রকাশ করেছে। চীনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে কেসসহ  হুয়াওয়ে পি ৪০ প্রো ফোনের ছবি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই ফোনের রিয়ারে পাঁচটি ক্যামেরা।

আর সামনে পাঞ্চ হোল ডিসপ্লের নিচে থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা। নতুন এই ফোনটিতে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হচ্ছে। ফোনের পিছনে আয়তকার মডিউলের মধ্যে পাঁচটি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। সামনে হোল-পাঞ্চ ডিসপ্লের নিচে থাকবে ডুয়েল সেলফি ক্যামেরা। ফোনটি হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনিওস-এ চলবে। এতে ৫ জি কানেক্টিভিটি থাকবে। ডিভাইসটিতে হুয়াওয়ের ফ্লাগশিপ চিপসেট কিরিন ৯৯০ দেয়া হচ্ছে। এতে কত জিবি র‌্যাম থাকছে সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading