দেবের বিয়ে নয়, ছিল ছবি প্রচারণার অংশ
গত সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিয়ের কার্ড পোস্ট করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। আর তাতেই সবাই ভাবতে শুরু করিছিল যে, বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি। সে জন্য কথিত প্রেমিক রুক্মিনী মৈত্রকেও শুভেচ্ছা জানিয়েছে অনেক ভক্ত। তবে সবার আশায় পানি ঢেলে দিয়ে দেব জানালেন, এটি দেবের বিয়ের কার্ড নয় নুতন ছবির প্রচারণার অংশ। ছবির নাম ‘টনিক’। যার মধ্যে দেখা যাবে, টলিউডের বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী পরাণ বন্দোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়ার বিয়ে। ছবির প্রচারণার অংশ হিসেবে তাদের বিয়ের কার্ডই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দেব। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘আমার কাকার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে , সেই উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলের সপরিবারে আমন্ত্রণ রইলো, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন সবসময় থাকে আমার কাকা এবং কাকিমার সাথে।
ইতি
টনিক।’
ইন্ডিয়ান সংবাদমাধ্যম জিনিউজ জানায়, অভিজিৎ সেন পরিচালিত ‘টনিক’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন দেব। আর দুই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পরাণ বন্দোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া। আর এটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ও পরিচালক অতুন রায়চোধুরী।

