টেস্ট দলে ফিরলেন লাকমল

টেস্ট দলে ফিরলেন লাকমল

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ১০

জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজকে ঘিরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আর এই দলে ফিরেছেন ফাস্ট বোলার সুরাঙ্গা লাকমল। লঙ্কানদের সর্বশেষ পাকিস্তান সফরে ডেঙ্গু জ্বরের কারণে খেলতে পারেননি তিনি। তবে বাদ পড়েছেন ব্যাটসম্যান কুলশ পেরেরা। এই সফরে দুটি টেস্টেই হারারেতে অনুষ্ঠিত হবে। যেখানে ১৯ জানুয়ারি প্রথমটি মাঠে গড়াবে। আর ২৭ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়বে না। কেননা জিম্বাবুয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে পারেনি। শ্রীলঙ্কার টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলডেনিয়া, লাহিরু কুমার, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লক্ষণ সন্দাকান, সুরঙ্গা লাকমল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading