টটেনহামের কষ্টের জয়

টটেনহামের কষ্টের জয়

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭ঃ১০

মিডলসবোরোকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছে টটেনহাম।  শুরুতে মনে হয়েছিল আধিপত্য বিস্তার করেই খেলবে টটেনহাম। ১৫ মিনিটের ব্যবধানে দুটি গোল আসে জিওভানি লো সেলসো ও এরিক লামেলার কল্যাণে। অবশ্য গোল দুটির পেছনে মিডলসবোরোর দুর্বল রক্ষণভাগের অনেক অবদান ! শুরুর গোলটা হয়েছে গোলকিপারের ভুলে। দ্বিতীয় মিনিটে বোরো গোলকিপার টমাস ভুল পাস দিয়ে বসেন লো সেলসোকে। সেই বল পেয়ে তা জালে জড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ১৫ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করেছেন লামেলা। করেছেন দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধের শেষ দিকে আক্রমণে ধার বাড়িয়ে স্পারদের ভড়কে দিতে থাকে মিডলসবোরো। তাতে ৮৩ মিনিটে আসে একটি গোল। গোলটি করেছেন জর্জ অ্যালান। আরও গোল করার সুযোগও এসেছিল দলটির। কিন্তু স্পার গোলকিপারের দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি মিডলসবোরো। তবে অগ্রগামিতা ধরে রাখতে ঘাম ঝরাতে হয়েছে মরিনিয়োর শিষ্যদের। আটবারের এফএ কাপ চ্যাম্পিয়ন টটেনহাম পরের রাউন্ডে মুখোমুখি হবে সাউদাম্পটনের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading