জাতীয় নাট্যশালার শ্রাবণ ট্র্যাজেডি

জাতীয় নাট্যশালার শ্রাবণ ট্র্যাজেডি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:১২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড অবলম্বনে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা করেছেন ‘শ্রাবণ ট্র্যাজেডি’। নাটকটি আগামী ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান রচিত নাটকটি পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়ন। নাটকটির গল্পে দেখা যাবে, ১৪ আগষ্ট ১৯৭৫ রাত্রির দুপুর বালুঘাট নির্মাণাধীন বিমানবন্দর। তখন শহরটির মাথার উপর একটি কালো রঙের সুগোল চাঁদ ঝুলছিল আর তা থেকে বৃষ্টিবিন্দুর মতো ফোঁটা ফোঁটা রাত্রি গড়িয়ে পড়ছিল খুনিদের চোখ আর চিবুকে। প্যারেডের নাম করে তাড়িয়ে আনা অপেক্ষ্যমান শতাধিক সেনার মুখোমুখি দাড়ায় দীঘল কালো ছায়াগুলো ভয়ংকর জাতি বিনাশী শব্দে খুনী মেজরদের চোয়াল নড়ে উঠে। উচ্চারিত হয় ষড়যন্ত্রের সেই অংশটি, মাকড়ের জাল পেতে যার প্রতিটি শব্দ দৃত হয়েছে। তাদেরও ক্রয়কারী বেনিয়া আর ভাড়াটে এজেন্ট রচনা করে দিয়ে গেছে যাদুময় কথার ইন্দ্রজাল। মিথ্যা ভাষণ যথাযথ আবেগ ববহার করে উচ্চারণ করতে পারলেই হলোএক মুঠো মার্বেল চালানোর মতো কথাগুলো পূর্বেই ক্যান্টনমেন্টে ছড়িয়ে দেয়া হয়েছে। ষড়যন্ত্র পাঠ শেষে আরম্ভ হয় খুনীদের অভিযাত্রা, ভোর তখন রাত্রির পেটে পীঠে লেগে থাকা ভ্রন। দোজখের দেয়াল সরে গিয়ে হিম অথচ অগ্নিময় আভায় উম্মোচিত হয় খুনীদের নড়াচড়া। দোজখের দেয়ালে আঁকা শাস্তিচিত্রের পাপীরা আড়মোড়া ভেঙে মুখ ব্যাদান করে চেয়ে আছে তারই প্রতিছায়ার দিকে। খুনী মেজর আর বিভ্রমে ভরা সেনাগন হত্যার হাতিয়ার আর বিকট শকট নিয়ে ছুটে চলেছে ধানমন্ডি অভিমুখে। তাদের লক্ষ মানচিত্রের কাঁধে চাপিয়ে দেবে ইতিহাসের সবচেয়ে ভারী লাশের বোঝা। নাটকটিতে অভিনয় করছেন কবির আহামেদ, ফারুক আহমেদ সেন্টু, মোঃ শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ্বাস, সামিউল জীবন, রাজিব হোসেন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদুজ্জামান কলিন্স, সুমাইয়া তাইয়ুম নিশা, আরাফাত আশরাফ, স্বপ্নিল, আজহার, পিয়াসী জাহান, কাজী তারিফ, তাজুল রনি, রেদোয়ান, সিয়াম রাব্বি, জুনায়েদ, নূর আকতার মায়া, রাফি, চৈতী সাথী, রিফাত হোসেন জুয়েল, ইকবাল চৌধুরী, মীর নাহিদ আহসান ও মীর জাহিদ হাসান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading