ছবির মহরতে মেয়র প্রার্থী, আজ থেকে শুটিং শুরু

ছবির মহরতে মেয়র প্রার্থী, আজ থেকে শুটিং শুরু

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:১০

কিছুদিন আগেই নতুন ছবি ‘আকবর: ওয়ান্স আপঅন অ্যা টাইম ইন ঢাকা’ নির্মাণের ঘোষণা দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। গতকাল (১৫ জানুয়ারি) রাতে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত হয়ে গেল ছবিটির শুভ মহরত। একটি গানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে ছবিটি শুটিং। মহরত অনুষ্ঠানে গতকাল উপস্থিত ছিলেন আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম, অভিতো ডিপজল, অঞ্জনা, রোজিনা, রুবেল, আলেকজান্ডার বো, জায়েদ খানসহ আরও অনেকে। অনুষ্ঠানে সৈকত নাসির বলেন, একেবারে মৌলিক গল্প নিয়ে ‘আকবর’ নির্মিত হচ্ছে। সিনেমাটি শুরু করার আগে আমরা প্রায় ছয় মাস প্রস্তুতি নিয়েছি। সবকিছু গুছিয়ে শুটিং শুরু করছি। আশা করছি ইমন-ববিকে নিয়ে সবাইকে ভালো একটা প্রজেক্ট উপহার দিতে পারবো। ইমন বলেন, একেবারে ভিন্ন একটি চরিত্র ও লুক নিয়ে এতে আমি কাজ করছি। খুব পরিপাটি একটি কাজ হতে চলেছে। গল্পসহ সিনেমাটির প্রতিটি জায়গায় ভিন্নতার ছোঁয়া পাবেন দর্শক। আতিকুল ইসলাম বলেন, ‘ওয়ান্স আপঅন অ্যা টাইম ইন হলিউড ও মুম্বাই নামে যে সিনেমাগুলো নির্মিত হয়েছে সেগুলো বেশ সাড়া ফেলে। আমার বিশ্বাস ‘আকবর’ও দর্শকদের কাছে নন্দিত হবে’। রণক ইকরামের গল্পে ‘আকবর’র চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর। এছাড়া সংলাপ করছেন আসাদ জামান। সিনেহল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করছেন ফারুক রিজভি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading