সেন্সর সনদ পেল শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২

সেন্সর সনদ পেল শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:১৪

২০০১ সালে রিয়াজ ও শাবনূরকে নিয়ে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন তার প্রথম ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। ব্যবসায় সফল হওয়ার পাশাপাশি দর্শক হৃদয়ে জায়গা করে নেয় ছবিটি । দীর্ঘ ১৮ বছর পর নির্মিত হলো এর সিক্যুয়েল  ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সম্প্রতি ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। এতে মুক্তিতে আর বাঁধা রইল না ছবিটি। শীঘ্রই মুক্তির আলো দেখবে ছবিটি।  তবে পুরনো জুটি নয়, এই ছবিতে দেখা যাবে বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাসকে। এই প্রথম জুটি বেঁধে কোন ছবিতে অভিনয় করলেন তারা। আর তাই তো তাদের রসায়ন দেখার জন্য অপেক্ষার দিন গুণছে দর্শকরা। নির্মাতা জানালেন, আসছে ঈদুল ফিতরের আগেই মুক্তি পাবে ছবিটি। তিনি বলেন, ‘অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অনেক সিনেমায় অভিনয় করেছেন। তাদের প্রায় সবগুলো সিনেমা দর্শকপ্রিয়তা পায়। এই প্রথমবার বাপ্পির সঙ্গে জুটি বেঁধেছেন অপু। সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। প্রযোজনা প্রতিষ্ঠান ভালো দিনক্ষণ দেখে মুক্তির দিন নির্ধারণ করবে।’ আর এই ছবিতে বাপ্পী-অপু ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রত, বি এম আজাদসহ অনেকে। ছবির গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, ইমরান, লিজা, আকাশ সেন। শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ ছবির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পরিচালক নিজেই।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading