ঝিনাইদহের ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সক নিয়োগ

ঝিনাইদহের ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সক নিয়োগ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ এ ধারণা বাস্তবায়নের জন্য প্রত্যন্ত ইউনিয়নে নিয়োগ দেওয়া হয়েছে নতুন চিকিত্সক। এর অংশ হিসেবে ঝিনাইদহের ৬ উপজেলায় ৮২ জন নতুন চিকিত্সক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে সদরে ১৫ জন, শৈলকুপায় ১৫ জন, হরিণাকুন্ডুতে ১৫ জন, কালীগঞ্জে ১৬ জন, কোটচাঁদপুরে ৮ জন ও মহেশপুরে ১৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। যাদের প্রত্যেকেই সংশিল্ট উপজেলার ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র গুলোতে পদায়ন করা হয়েছে। যারা উপ-স্বাস্থ্য কেন্দ্রে থেকে প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা প্রদাণ করবেন। কিন্তু ঘটছে তার ব্যতিক্রম। ইউনিয়নে স্বাস্থ্য অধিদপ্তরের কোন অবকাঠামো নেই এ অজুহাতে উপ-স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছেন না পদায়নকৃতরা। থাকছেন সংশ্লিষ্ট উপজেলা হাসপাতালগুলোতে। যে কারণে সেবা পাচ্ছেন না গ্রামের মানুষগুলো। সেই সাথে ব্যহত হচ্ছে সরকারের মহত্ উদ্দেশ্যে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা অরুন কুমার দাস জানান, কালীগঞ্জে ১৩ জন নতুন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জনকে বারোবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রে ও বাকিদের ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র গুলোতে পদায়ন করা হয়েছে। ইউনিয়নে পদায়নকৃতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন। সেখানে বসার স্থান না থাকার কারণে চিকিত্সকরা যেতে পারছেন না। খোঁজ নিয়ে জানা যায়, শৈলকুপার কচুয়া ও হাটফাজিলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ দিন পর ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে দুই জন চিকিত্সকের পদায়ন থাকলেও কেউ সেবা দিতে যাননি। পদায়ন থাকলেও তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসছেন। এতে ওই এলাকার মানুষের সেবা নিতে দুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হচ্ছে। কচুয়া গ্রামে ব্যবসায়ী জাহিদুজ্জামান বলেন, সরকার চিকিত্সা সেবা গ্রামের মানুষের দোড়গোরায় পৌঁছে দিতে ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সক নিয়োগ দিয়েছেন। কিন্তু চিকিত্সকরা সেখানে আসছেন না। এতে আমরা চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছি সেই সাথে সরকারের মহত্ উদ্দেশ্যেটি মানুষের অগোরচরে রয়ে যাচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading