ভোলা টেক্সটাইল ইন্সটিটিউট নির্মাণ কাজ এগিয়ে চলছে

ভোলা টেক্সটাইল ইন্সটিটিউট নির্মাণ কাজ এগিয়ে চলছে

উত্তরদক্ষিণ অনলাইন । ১৬ জানুয়ারি ২০২০ । আপডেট ২১ঃ৫২

জেলার উপজেলা সদরে ভোলা টেক্সটাইল ইন্সটিটিউট এর জন্য ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। ৬৮ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে ইতোমধ্যে পকল্পের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় ৫ একর জমির উপর এর নির্মাণ কাজ ২০১৬ সালের জুলাই মাসে শুরু করা হয়। কারিগরী শিক্ষার প্রসারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটির অবকাঠামোগত কাজ বাস্তবায়ন করছে স্থানীয় গণপূর্ত বিভাগ। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পর কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এটি বাস্তবায়ন হলে দ্বীপ জেলায় কারিগরী শিক্ষার মান বৃদ্ধিসহ সার্বিক অবস্থার পরিবর্তন সাধিত হবে। একইসাথে কর্মসংস্থানের অনেক সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে এখানে বৃহৎ আকারের ৮টি ভবন নির্মাণের কাজ চলছে। এছাড়া ছোট আরো ৫টি স্থাপনার মধ্যে ২টির কাজ শুরু করা হয়েছে। স্থানীয় গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সরোয়ার হোসেন জানান, এখানে মূলত টেক্সটাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর উপরে লেখা পড়া করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

চলমান ৮টি ভবন নির্মাণের মধ্যে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে। ৬ তলার ছেলেদের হোস্টেল নির্মাণ কাজ হয়েছে ৯০ ভাগ। ৬ তলা ফিমেল হোস্টেল হয়েছে ৮০ ভাগ। প্রকৌশলী সরোয়ার আরো জানান, এখানে অফিসার্স কোয়ার্টার হচ্ছে ৬ তলা। এটার কাজ শেষ হয়েছে ৯০ ভাগ। ৪ তলা স্টাফ কোয়ার্টার ৯০ ভাগ। কর্টন স্পিনিং শেড হচ্ছে ৪ তলা বিশিষ্ট। এটা হয়েছে ৭০ ভাগ এবং উইমিং এন্ড ডাইয়িং শেড এর কাজ হয়েছে ৬৫ ভাগ। এছাড়া ছোট স্থাপনার মধ্যে জুট শেড ও মিটিং শেডের কাজ শুরু হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading