ময়মনসিংহ শপিং সেন্টারে আগুন

ময়মনসিংহ শপিং সেন্টারে আগুন

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩২

ময়মনসিংহ নগরীর গাঙ্গীনাপাড় এলাকায় আজাদ শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল হোসেন  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে অর্পনা প্রসাধনী নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে এ আগুন মার্কেটের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি উপ-পরিচালক আবুল হোসেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading