ঢাবি ভিসির আহ্বান: ভোটের দিন বদলান

ঢাবি ভিসির আহ্বান: ভোটের দিন বদলান

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ২১:২০

আইনি বাধা না থাকলে ‘অসাম্প্রদায়িক মূল্যবোধের’ প্রতি শ্রদ্ধা দেখিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের ভোটের দিন পরিবর্তন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো আখতারুজ্জামান। ৩০ জানুয়ারির ভোটের দিন পরিবর্তনের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের দেখতে গিয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, নির্বাচনের তারিখ কোনো অলৌকিক ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান থেকে আসেনি, এটি পবিত্র ধর্মগ্রন্থের লিপিবদ্ধ কোনো তারিখও নয়। এটি পুনঃনির্ধারণ করা, পিছিয়ে নেওয়ার বা এগিয়ে আনার এখতিয়ার সব মানদণ্ডে, সব বিবেচনায় নির্বাচন কমিশনের। সুতরাং নির্বাচন কমিশনের উচিত হবে ‘অসাম্প্রদায়িক মূল্যবোধের’ প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবিষয়ে ‘কোনো সময় নষ্ট না করে’ সিদ্ধান্ত নেওয়া। কোনো আইনি বা আদালতের কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকলে বিষয়টি যত দ্রুত সম্ভব বিবেচনা করে আমাদের শিক্ষার্থীরা যে সুন্দর মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছে তার প্রতি আমরা সকলে যেন শ্রদ্ধাশীল থাকতে পারি।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকম জামাল উদ্দীন, ডাকসুর জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন এসময় সেখানে উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading