বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৩ নারীর

বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল ৩ নারীর

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১২

যশোর শহরের বিমান অফিস মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ২ জন। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তিথি (২৩), তনিমা (২৬) ও তানজিলা (৩০)। আহতদের নাম জানা যায়নি। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাজুল মল্লিক আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর আহতাবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর গুরুতর আহত তিন জনের মৃত্যু হয়। এছাড়া আহত দু’জনের চিকিৎসা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে রাখা হয়েছেন। ময়নাতদন্তের শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading