রেলক্রসিংয়ের ওপর ইজিবাইক, টেনে নিয়ে গেল ট্রেন

রেলক্রসিংয়ের ওপর ইজিবাইক, টেনে নিয়ে গেল ট্রেন

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫৪

যশোরের শার্শা উপজেলায় রেললাইনে উঠে যাওয়া ইজিবাইক দুমড়েমুচড়ে টেনে নিয়ে গেল ট্রেন। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শার্শা গার্লস স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেন শার্শা গার্লস স্কুল মোড়ে পৌঁছালে রেলক্রসিংয়ের ওপর একটি ইজিবাইক উঠে যায়। সঙ্গে সঙ্গে ইজিবাইকটি দুমড়েমুচড়ে টেনে নিয়ে যায় ট্রেন। এ সময় ইজিবাইকের চালক ও যাত্রীরা লাফিয়ে পড়ে নিজেদের জীবন রক্ষা করেন। বিষয়টি নিশ্চিত করে বেনাপাল রেলস্টেশনের মাস্টার সাইদুজ্জামান বলেন, হঠাৎ রেলক্রসিংয়ের ওপর একটি ইজিবাইক উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ইজিবাইকের চালক ও যাত্রীরা লাফিয়ে পড়ে নিজেদের জীবন রক্ষা করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading