সুন্দরবনে ট্রলারে মিললো ৩ মণ জাটকা

সুন্দরবনে ট্রলারে মিললো ৩ মণ জাটকা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫৮

বাগেরহাটের সুন্দরবন এলাকা থেকে নিষিদ্ধ জাটকা ইলিশসহ একটি ফিসিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। আজ শনিবার (১৮ জানুয়ারি) ভোরের দিকে এই ঘটনা ঘটে। ট্রলারটি ৩ মণ জাটকা ইলিশ নিয়ে পানগুছি নদী দিয়ে বাগেরহাট সদরের দিকে যাচ্ছিল। কোস্টগার্ডের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় এমভি মায়ের দোয়া ট্রলারের মাঝি রমজান আলী ও আড়তদার বাগেরহাটের ইসরাফিল সরদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কোস্টগার্ডের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম জানান, সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে একটি ট্রলার নিষিদ্ধ জাটকা ইলিশ নিয়ে বাগেরহাট যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করা হয়। মোরেলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস এবং কোস্টগার্ড কর্মকর্তা আব্দুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন। ট্রলার থেকে উদ্ধার হওয়া জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading