বিজয়ী হলে ‘সবার ঢাকা’ অ্যাপস চালু: আতিক

বিজয়ী হলে ‘সবার ঢাকা’ অ্যাপস চালু: আতিক

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৯ঃ১০

ঢাকা উত্তর সিটি করপোরেশ (ডিএনসিসি) নির্বাচনে জয়ী হলে ‘স্মার্ট ঢাকা সিটি’ করার প্রতিশ্রুতি দিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘‘ইতোমধ্যে ‘সবার ঢাকা’ নামে একটি অ্যাপ তৈরির কাজ শেষ করেছি। এর মাধ্যমে আমরা আমাদের সব সমস্যার সমাধান করতে চাই। জয়ী হলে দায়িত্ব নেওয়ার তিনমাসের মধ্যে ‘সবার ঢাকা’ অ্যাপস চালু করবো।’ শনিবার (১৮ জানুয়ারি) সকালে নগরীর কচুক্ষেত এলাকায় গণসংযোগ কালে তিনি এ সব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘ইনশাআল্লাহ, জয়যুক্ত হলে অ্যাপসের মাধ্যমে সব নিয়ন্ত্রণ করা হবে। কোথায় লাইট দরকার, কোথায় ম্যানহোলের ঢাকনা নেই, কোনও এলাকায় ফুটপাত দখল হয়ে যাচ্ছে তার তথ্য নাগরিকরা সেখানে অভিযোগ দিতে পারবেন। আমি কথা দিতে চাই, যদি নৌকায় ভোটপড়ে সব করবো।’ নৌকার এই মেয়রপ্রার্থী আরও বলেন, ‘এই ঢাকা আমাদের সবার। রিকশাচালক থেকে শুরু করে ধনি-গরিব—সবার ঢাকা। আসুন সবাই মিলে একটি সুস্থ ও আধুনিক ঢাকা গড়ি।’ আতিকুল ইসলাম বলেন, ‘এই বছরটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বছর। তাই আসুন এই বছরটাতে নৌকা মার্কায় ভোট দিয়ে তার জন্মশত বার্ষিকী উদযাপন করি। তার প্রতি সম্মান জানাই।’ ‘আমরা উন্নয়ন চাই। এই এলাকায় উন্নয়ন হবেই হবে। আমি কথা দিচ্ছি, এই এলাকায় যাত্রীছাউনি করে দেবো,’ বলেন ডিএনসিসির সাবেক এই মেয়র।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading