পুলকের ‘লিখে রাখি’

পুলকের ‘লিখে রাখি’

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩২

ক্লোজআপ তারকা পুলক অধিকারী। যার গানে মুগ্ধ পুরো তরুণ প্রজন্ম। এবার শ্রোতাদের জন্য নতুন গান প্রকাশ করলেন পুলক । ‘লিখে রাখি’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে পুলকের নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সোমেশ্বর অলির কথায় গানটির সুর-সংগীতায়োজনে ছিলেন আহামেদ হুমায়ূন। এর ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। পুলকের উপস্থিতিতে এতে মডেল হয়েছেন তুহিন ও চিত্রালী। গান-ভিডিও ‘লিখে রাখি’ প্রসঙ্গে পুলক বলেন, এটি আমার অনেক পছন্দের একটি গান। কথা, সুর ও সংগীত মিলিয়ে ভালো কাজ হয়েছে। ভীষণ রকমের ভালো লাগার কারণে নিজ উদ্যোগে আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি গানটি। আশা রাখি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading