টেকো মাথার গল্প এবার বাংলাদেশে !
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪৬
গত বছর ইন্ডিয়াতে টাক মাথা নিয়ে নির্মিত হয়েছে বেশ কয়েকটি ছবি। যার মধ্যে রয়েছে বলিউডে ‘উজডা চমন’, ‘বালা’ ও কলকাতার ‘টেকো’। টেকো মাথার গল্প নিয়ে এবার বাংলাদেশে নির্মিত হবে ওয়েব ফিকশন ‘স্টেডিয়াম’। যেটি নির্মাণ করছেন কাজল আরেফিন ওমি। তিনি এক সূতকে জানান, মাথায় চুল উঠে যাওয়া একব্যক্তিকে নিয়ে নির্মিত হবে এই হাস্যরসযুক্ত ফিকশনটি। এতে ‘স্টেডিয়াম’ চরিত্রে দেখা যাবে মিশু সাব্বিরকে। তিনি বলেন, ‘সম্প্রতি পাশের দেশে টেকো মাথার মানুষকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছে। চুলের ক্রাইসিসের জন্য মানুষ আত্মহত্যাও করেছে। তাই এই নির্মাণগুলো হয়েছে সচেতনতা বাড়াতে। চুলের সমস্যা নিয়ে আমাদের দেশেও আগে দু’একবার কাজ হয়েছে। তবে এত ব্যাপকভাবে নয়। আমার গল্পটি মাথার মাঝখানে গোল হয়ে চুল উঠে যাওয়া এক ব্যক্তিকে নিয়ে। চুল উঠে যাওয়ায় তার মাথাটি স্টেডিয়ামের মতো দেখায়। মজার কিছু ঘটনায় সচেতনতার গল্প বলব আমরা।’ আরও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম ও সানজানা রিয়া। তিনি জানান, শিগগিরই এটির দৃশ্যধারণ শেষ হবে। ‘ক্লাব ১১’ জন্য এই ওয়েব সিরিজটি তৈরি করেছে মোশন রক।

