মনে হচ্ছে, ঘরে ফিরলা: মিমি

মনে হচ্ছে, ঘরে ফিরলা: মিমি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪৮

গত বছরটা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। যার মধ্যে উল্লখ্যেযোগ্যভাবে ব্যস্ত ছিলেন নির্বাচনের প্রচারণা নিয়ে। হয়েছেন জয়ীও। আর তাই অভিনয় থেকে কিছুদিন দূরে ছিলেন তিনি। তবে তবে এবার পুরদস্তুর কাজে ফিরতে চলেছেন টালিউডের এই নায়িকা। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিমি। ছবির নাম ‘ড্রাকুলা স্যার’। ছবিটি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। মিমির নায়ক হিসেবে ছবিতে দেখা যাবে অনির্বাণকে। এই হচবিতে প্রথমবারের মত জুটি বাঁধছেন তারা। ছবিটিতে মিমিকে দেখা যাবে মঞ্জরীর ভূমিকায় যিনি একজন বিধবা ও নিঃসঙ্গ নারী। আর প্রাথমিক স্কুলের শিক্ষক রক্তিমের চরিত্রে দেখা যাবে অনির্বাণকে। দীর্ঘ বিরতি কাটিয়ে আবার শুটিংয়ে ফিরে স্বস্তি ফিরে এসেছে মিমির। এ বিষয়ে এই সুদর্শনী বলেন, ‘মনে হচ্ছে, ঘরে ফিরলাম। আই অ্যাম সো হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading