এন্ড্রু কিশোরের চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

এন্ড্রু কিশোরের চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৪৮

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে সেখানে চলছে তার ৪র্থ কেমোথেরাপি। এসময় তার চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (১৯ জানুয়ারি) এন্ড্রু কিশোরের চিকিৎসায় সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সিঙ্গাপুরে বাংলাদেশের দূতাবাসকে এন্ড্রু কিশোরের চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করতে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। তার চিকিৎসার জন্য এর আগে ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহায়তায় করেছেন তার সহশিল্পীরাও।

১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করা এন্ড্রু কিশোর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading