সবুজ রঙের কুকুরের জন্ম!
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:০২
২০১৪ সালে স্পেনের একটি কুকুর ৫টি বাচ্চা জন্ম দিয়েছিল। যার মধ্যে দুটির গায়ের রং ছিল সবুজ। এই দুইটি কুকুর ছানাই বিশ্বের প্রথম সবুজ কুকুর বলে দাবি করা হয়। প্রায় ৬ বছর পর আবারও জন্ম নিল সবুজ রঙের কুকুর। আর ঘটনাটি ঘটেছে আমেরিকার উত্তর ক্যারোলিনা এলাকায়। সাদা রঙের একটি কুকুর জন্ম দেয় সবুজ রঙের কুকুর। যার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে। আর তা দেখে হতবাক হয়ে পড়েছেন নেটিজেনরা। এ প্রসঙ্গে কুকুরটির মালিক শানা ট্যামে বলে এক নারী জানান, জিপসি নামে তার একটি কুকুর আছে। সম্প্রতি সে মোট আটটি বাচ্চার জন্ম দেয়। এরপর দেখা যায় সেগুলির মধ্যে একটি বাচ্চার গায়ের রং সবুজ। বিষয়টি দেখে চমকে যান তিনি। ধাতস্থ হওয়ার পর কল্পবিজ্ঞানের সুপারহিরো হাল্কের অনুকরণে তার নাম রাখা হয়েছে হাল্ক। বর্তমানে সবকটি বাচ্চাই সুস্থ আছে।
এরপর ওই কুকুর বাচ্চাটির ছবি ফেসবুকে পোস্ট করেন শানা ট্যামের স্বামী ক্রিস গিগ। তাতে লেখা ছিল, আমাদের জার্মান শেপার্ডের সবুজ রঙের একটি বাচ্চা হয়েছে। হাল্ক নামে ওই কুকুরটির বর্তমানে বয়স হল মাত্র পাঁচদিন।

