ইনস্টগ্রামে নতুন তিন ফিচার
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:০০
ইনস্টগ্রামে চালু হচ্ছে নতুন তিনটি ফিচার । এগুলো হচ্ছে স্লোমো, ইকো ও ডুয়ো ইন বুমেরাং স্টোরিজ। যোগাযোগ মাধ্যমটির স্টোরিজে এখন থেকে এডিট ফিচারও পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ, চাইলেই ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনা করা যাবে। এছাড়া সফটওয়্যার বা অন্য কোনো মাধ্যমে অতিরঞ্জিত করা ছবিগুলোর সত্যতা যাচাই করতে বিভিন্ন প্রযুক্তি বা প্রতিষ্ঠানেরও সহায়তা নেবে ছবি বিনিময়ের সেবাটি। ভুয়া ছবির হাত থেকে ব্যবহারকারীদের রক্ষা করতেই এ উদ্যোগ। ফেসবুক জানায়, ইনস্টাগ্রাম ক্যামেরার মাধ্যমে আপনি নিজেকে বিভিন্নভাবে উপস্থাপন করতে পারবেন। অথবা আপনি বন্ধুদের সঙ্গে কী করছেন, কী ভাবছেন কিংবা কী অনুভব করছেন সেটা শেয়ার করছে পারবেন। বুমেরাং সেটারই অংশ। আপনাদের কাছে এই সুবিধা নিয়ে আসতে পারায় ইনস্টাগ্রাম খুবই আনন্দিত। ফেসবুক এর আগে জানিয়েছে, ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবহারকারীদের পোস্ট করা ‘ভুয়া ছবি’ লুকিয়ে ফেলবে ইনস্টাগ্রাম। ফলে অন্য ব্যবহারকারীরা ‘এক্সপ্লোর’ ও ‘হ্যাশট্যাগ’ পেজে ছবিগুলো দেখতে পারবে না। শুধু ব্যবহারকারী নয়, দর্শকদের জন্যও রয়েছে নানা ফিচার। কারো স্টোরি দেখতে দেখতে যদি কোনো গান সম্পর্কে আরো জানতে চান, তা হলে স্ক্রিনে ক্লিক করলেই সেই গানের শিল্পী ও তার আরো অ্যালবামের খোঁজ পেয়ে যাবেন। তবে আপাতত বাংলাদেশ ও ভারতের বাজারে এই ফিচারটি পাওয়া যাবে না।

