ঝিনাইদহে হাইড্রোলিক হর্ন জব্দ
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:১০
ঝিনাইদহে যানবাহনের দুই শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পুলিশ। আজ রবিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। জেলা ট্রাফিক পুলিশ জানান, উচ্চ আদালতের নির্দেশ মেনে ও সড়ক মহাসড়ক থেকে শব্দদূষণ দূর করতে এ অভিযান চালানো হয়। ভবিষ্যতে কোন যানবাহনে এ হর্ন ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ হুঁশিয়ারি দিয়েছে। অভিযানে ট্রাফিক পরিদর্শক মাজহারুল ইসলাম, সার্জেন্ট নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

