এসএজি অ্যাওয়ার্ডসে প্যারাসাইটের চমক
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১৬
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস। গতকাল রবিবার (১৯ জানুয়ারি) এ মঞ্চে ইতিহাস গড়ে সর্বোচ্চ পুরস্কার জিতলো দক্ষিণ কোরিয়ার কমেডি থ্রিলার ‘প্যারাসাইট’ । ‘জোকার’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন ওয়াকিন ফিনিক্স আর সেরা চলচ্চিত্র অভিনেত্রী হয়েছেন রেনে জেলওয়েগার।
২৬তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস বিজয়ীরা
সেরা সম্মিলিত অভিনয়শিল্পী: প্যারাসাইট, সেরা অভিনেতা: ওয়াকিন ফিনিক্স (জোকার), সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার (জুডি)
সেরা পার্শ্ব অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড), সেরা পার্শ্ব অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারিজ স্টোরি), সেরা সম্মিলিত স্টান্ট: অ্যাভেঞ্জার্স: এন্ডগেম।
টেলিভিশন: সেরা সম্মিলিত অভিনয়শিল্পী (ড্রামা সিরিজ): দ্য ক্রাউন, সেরা অভিনেতা (ড্রামা): পিটার ডিঙ্কলেজ (গেম অব থ্রোনস), সেরা অভিনেত্রী (ড্রামা): জেনিফার অ্যানিস্টোন (দ্য মর্নিং শো), সেরা সম্মিলিত অভিনয়শিল্পী (কমেডি সিরিজ): দ্য মার্ভেলাস মিসেস মেইজেল, সেরা অভিনেতা (কমেডি): টনি শ্যালুব (দ্য মার্ভেলাস মিসেস মেইজেল), সেরা অভিনেত্রী (কমেডি): ফিবি ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ), সেরা অভিনেতা (টিভি মুভি অথবা লিমিটেড সিরিজ): স্যাম রকওয়েল (ফসি/ভার্ডন), সেরা অভিনেত্রী (টিভি মুভি অথবা লিমিটেড সিরিজ): মিশেল উইলিয়ামস (ফসি/ভার্ডন) ও
সেরা সম্মিলিত স্টান্ট: গেম অব থ্রোনস। সূত্র: রয়টার্স

