অন্যরকম ভালোবাসার গল্পে সারিকা-ইরফান

অন্যরকম ভালোবাসার গল্পে সারিকা-ইরফান

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১৮

প্রেম বা মোহ এমন একটা অনুভূতি, যা কখন, কীভাবে, কেমনে আসে জীবনে তা আমরা নিজেরাও জানি না। কিন্তু সত্যিকারের ভালোবাসার ছোঁয়া কি আমরা সবাই পাই? অহংকার, জেদ, কে আগে কে পরে এসব নিয়ে আমাদের প্রতিনিয়ত একটা অদেখা প্রতিযোগিতা যেন বিরাজমান। যখন ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি তখন বুঝতে পারি কী সেই শূন্যতা! এমনই গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অ্যান অ্যাফেয়ার’। জাফরীন সাদিয়ার কাহিনি ও চিত্রনাট্যে এটি  নির্মাণ করেছেন হাসান রেজাউল। আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সারিকা ও অভিনেতা ইরফান সাজ্জাদ।  জাফরীন স্টুডিওর প্রযোজনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন আছেন মাহাদী হাসান পিয়াল, পাপিয়া, সোহানী প্রমুখ। এর সংগীত আয়োজন করেছেন পিরান খান ও ইশতিয়াক হোসাইন। সম্পাদনায় অমিতাভ মজুমদার। জানা যায়, আসছে ভালোবাসা দিবসে একটা বেসরকারি টিভি চ্যানেল ও জাফরীন স্টুডিও ইউটিউবে চ্যানেল নাটকটি প্রচারিত হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading