৯৭ সহকারী জজ নিয়োগ ও পদায়ন

৯৭ সহকারী জজ নিয়োগ ও পদায়ন

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:২০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে। নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের আগামী ২৮ জানুয়ারি পূর্বাহ্নে তাদের নামের পার্শ্বে বর্ণিত জেলার জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ১ জুলাই সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে নিয়োগ করা হয়েছে এবং সুপ্রিমকোর্টের সাথে পরামর্শক্রমে প্রত্যেকের নামের পার্শে বর্ণিত জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে। নিয়োগকৃতদের তালিকা ও নিয়োগের শর্তাবলী ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের ওয়েব-সাইট থেকে বিস্তারিত জানা যাচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading