দেশে ভোটার ১১ কোটি, হিজড়া ৩৫৩

দেশে ভোটার ১১ কোটি, হিজড়া ৩৫৩

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮:২৮

দেশে বর্তমানে মোট ভোটার প্রায় ১১ কোটি। সোমবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বর্তমানে মোট ভোটার ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। এর আগে, দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে ভোটার ছিল ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান সোমবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। এই তালিকা যাচাই-বাছাই শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ইসির তথ্য বলছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নতুন ভোটার যুক্ত হয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১। অন্যদিকে, দ্বৈত ভোটার ও মৃত্যুজনিত কারণে বাদ পড়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ ভোটার। এবার হালনাগাদে মহিলাদের তুলনায় প্রায় ৪ লাখ বেশি পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৩৫ লাখ, ৮২ হাজার ১৬৩ জন। আর মহিলা ভোটার ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ এবং হিজড়া ভোটার ৩৫৩ জন। এবার প্রথমবারের মতো হিজড়া ভোটারের তথ্য সংগ্রহ ও প্রকাশ করা হয়েছে।

হালনাগাদের সময় ২ লাখ ৭ হাজার ৬৩৫ দ্বৈত ভোটার চিহ্নিত করে তা খসড়া তালিকা থেকে কর্তন করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭। এরমধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২, মহিলা ভোটার পাঁচ কোটি ৪২ লাখ ১৩ হাজার ৪২৯ এবং হিজড়া ভোটার ৩৫৩।

গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার ছিল ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। এরমধ্যে পুরুষ ছিল পাঁচ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ এবং মহিলা পাঁচ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন।

হিজড়া ভোটার: দেশে হিজড়া ভোটার ৩৫৩ জন। এবার প্রথমবারের মতো হিজড়া ভোটারের তথ্য সংগ্রহ ও প্রকাশ করা হয়েছে। এর আগে সরকার বেশ কয়েক বছর আগে হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিলেও ভোটার তালিকায় তারা তৃতীয় লিঙ্গ বা হিজড়া হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পায়নি। নির্বাচন কমিশনের ভোটার তালিকা বিধিমালায় জটিলতার কারণেই হিজড়াদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। পরে বিধিমালা সংশোধনের পর এবারই প্রথম তাদের তথ্য সংগ্রহ ও প্রকাশ করা হলো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading