বাসায় ফিরেছেন দীপঙ্কর দে
উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫৬
বিয়ের একদিন পর হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হন কলকাতার বর্ষীয়ান অভিনেতা দীপঙ্করকে। চিকিৎসা শেষে গতকাল সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি। জি নিউজ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সল্ট লেকের আমরি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় দীপঙ্করকে। তবে তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডা. অংশুমান মুখার্জি। আগামী সপ্তাহে আবারও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যেতে হবে বলেও জানানো হয়েছে।
দীর্ঘ ২২ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর গত বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় রেজিস্ট্রি বিয়ে করেন ৭৫ বছর বয়েসি দীপঙ্কর ও ৪৯ বছর বয়েসি অভিনেত্রী দোলন রায়। বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই ঘরোয়া। এ সময় শুধু ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন পরিচালক ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, থ্রুব কুণ্ডু, শীর্ষ সেন, অভিনেত্রী দোলনের ভাই দুর্গাশীষ প্রমুখ।

