ফেব্রুয়ারিতে আসছে ‘বীর’
উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০৮
কাজী হায়াতের ৫০ তম সিনেমা ‘বীর’-এ অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ইতমধ্যেই প্রকাশ পেয়েছে ছবিটির পোস্টার। যাতে শাকিবকে দেখা যাবে একবারে ভিন্ন লুকে। যেটি পছন্দ করেছে র্দশকরা। আর তাই তো দর্শক আগ্রহের কেন্দবিন্দুতে রয়েছে ছবিটি। সবারই এক প্রশ্ন কবে মুক্তি পাচ্ছে ছবিটি। অবশেষে জানা গেল সেই প্রশ্নের উত্তর। আসছে ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে শাকিবের ‘বীর’। এমনই তথ্য জানালেন এ ছবির সহ প্রযোজক মোহাম্মদ ইকবাল। তিনি জানান, ‘বীর’র ডাবিং এবং শুটিং শেষ। চলতি সপ্তাহেই সেন্সরে জমা দেব। আর নতুন বছরে তেমন কোনো মানসম্পন্ন ছবি মুক্তি পায়নি। হল মালিকরাও লোকসানের মধ্যদিয়ে যাচ্ছে। তাই শাকিব খানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ‘বীর’ ফেব্রুয়ারি মাসেই মুক্তি দেব। এটি প্রযোজনা করছেন শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান ফিল্মস (এসকে ফিল্মস)। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম বুবলি। এতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর ও কাবিলা।

