একই প্রশ্নে বিরক্ত এমবাপ্পে

একই প্রশ্নে  বিরক্ত এমবাপ্পে

উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৩২

ফুটবলের সবচেয়ে বড় শিরোপা জেতা হয়ে গেছে ১৯ বছর বয়সেই। বিশ্বকাপের পর এবার অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চান কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে এক প্রশ্নে বিরক্ত তিনি। আর প্রশ্নটি হচ্ছে, রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিবিতে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী তারকা উড়িয়ে দিয়েছেন রিয়ালে যাওয়ার গুঞ্জন, ‘সবাই একই কথা বলে। যখন আমি ছোট ছিলাম, তখনও এই (রিয়ালে যাওয়ার) কথা বলতো। তবে এখন ‍আমি পেশাদার খেলোয়াড়, আর আমি জানি এটা সময় নয় (অন্য কোথাও যাওয়ার)।’ তার পরের কথায় বিরক্তিও প্রকাশ পেলো, ‘এখন জানুয়ারি চলছে, মৌসুমেরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু চিন্তা করুন, আমাকে আপনার (রিয়াল মাদ্রিদ ইস্যুর) প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, আর আমি দিচ্ছিও। প্রত্যেকেই একই কথা বলে, যেটা পিএসজির জন্য মোটেও ভালো ব্যাপার নয়।’ সঙ্গে যোগ করলেন, ‘এখন আমি পিএসজির খেলোয়াড় এবং শতভাগ এই ক্লাবের। এই মৌসুমে আরও ভালো করতে, আরও বেশি শিরোপা জিততে দলকে সাহায্য করব। ভবিষ্যত নিয়ে আলোচনার মোটেও সঠিক সময় এটা নয়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading