বুলবুল স্মরণে পূর্বাচলে চালু হচ্ছে মিউজিয়াম

বুলবুল স্মরণে পূর্বাচলে চালু হচ্ছে মিউজিয়াম

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩২

বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। গত বছরের ২২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন তিনি।   দেখতে দেখতে চলে গেল একটি বছর। আজ (২২ জানুয়ারি) তার প্রথম মৃত্যুবার্ষিকী।

বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে নতুন গান প্রকাশ করছেন ছেলে সামির ইমতিয়াজ। ‘মাটি আমার ঠিকানা’ শিরোনামের গানটির কথা লিখেছেন গাজী তানভীর আহমেদ। প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সংগীতায়োজনে গানটি নতুন করে রি-অ্যারেঞ্জ করেছেন রোজেন রহমান।

সামির ইমতিয়াজ জানান, ‘বাবার অনেকগুলো গানই অপ্রকাশিত রয়েছে। সেগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে আমার। আর এই গানটিতে বাবা বেঁচে থাকতেই গাইড ভয়েস দিয়েছিলেন। কম্পিউটারে অনেক দিন সেই গান রয়ে যায়। কিছুদিন আগে কম্পিউটার খুলে গানটি খুঁজে পাই। একটা উপলক্ষ দেখে গানটি প্রকাশ করতে চেয়েছিলাম। এরজন্য বাবার মৃত্যুবার্ষিকী বেছে নিলাম।’

এরইেঙ্গে জানান, আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে একটি মিউজিয়াম চালু করা হবে। যেটি তৈরি হবে ঢাকার পূর্বাচলে পানজোড়া বড়বাড়ি এলাকায় সায়রা প্যাভিলিয়ন রিসোর্টে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মা (সুবর্ণা ইমতিয়াজ) বাবার স্মৃতি সংরক্ষণ করার জন্য ৫০০০ বর্গফুটের একটি জায়গা দিয়েছেন। তিনি বলেছেন, বাবার স্মৃতি সংরক্ষণে আমি যেন মিউজিয়াম ধরনের কিছু করি। ভাবলাম, ভাবনাটা বেশ চমৎকার। এই মিউজিয়ামের মাধ্যমে আগামী প্রজন্মও বাবার সম্পর্কে জানতে পারবে। এখানে বাবার ব্যবহৃত জিনিসপত্র রাখা হবে। এই মিউজিয়াম থেকে বাবার সৃষ্টি করা গান সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।’

আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৬ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। স্কুলে থাকা অবস্থায় মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধ থেকে ফিরে আহমেদ ইমতিয়াজ বুলবুল নিয়মিত গান করেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল একুশে পদক, রাষ্ট্রপতির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ১৯৭১ সালে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading