ট্রান্সফরমার রোবট !

ট্রান্সফরমার রোবট !

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:০৬

সম্প্রতি একটি ট্রান্সফরমার রোবট খেলনা তৈরি করেছে বিখ্যাত রোবটিক্স কোম্পানি রোবসিন রোবটিক্স।  যার নাম দিয়েছে ‘টি৯’। ভয়েস কমান্ড বা অ্যাপের মাধ্যমে রোবটকে গাড়িতে রূপান্তর করা যায়। কোম্পানিটি দাবি করেছে, টি৯ গ্রাহক পর্যায়ে প্রথম রোবট যা স্বয়ংক্রিয়ভাবে রোবট থেকে গাড়িতে রুপান্তর হয়ে আবার রোবট আকারে ফিরেও আসতে পারে। রোবট আকারে থাকা অবস্থায় এটি দুই পায়ে চলতে পারে। আবার যখন গাড়িতে রুপান্তর হয় তখন চাকার সাহায্যে চলে। এছাড়া কোডিং বা প্রোগ্রাম করে এটিকে ড্যান্স সহ আরো নানা ভাবে ব্যবহারের জন্য কাস্টমাইজ করার সুবিধা রয়েছে। স্মার্টফোন বা ট্যাবলেট পিসির ব্লুটুথের মাধ্যমে রোবটটিকে সংযুক্ত করে ভয়েস কমান্ড বা অ্যাপের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। শিশুদের খেলনা হিসেবে ‘টি৯’ ট্রান্সফরমার রোবটটি ইতিমধ্যে ৪৯৯ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading