ইন্সটাগ্রাম থেকে ‘আইজিটিভি’ বাটন বাদ

ইন্সটাগ্রাম থেকে ‘আইজিটিভি’ বাটন বাদ

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:০৪

হোমস্ক্রিন থেকে আইজিটিভি অ্যাপ বাটন বাতিল করছে ইন্সটাগ্রাম। স্বল্প সংখ্যক ব্যবহারকারী ওই অপশনটিতে ‘ক্লিক’ করছেন বলেই বাটনটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ,- খবর আইএএনএস’র। 

চাইলে ইন্সটাগ্রামের আইজিটিভি অ্যাপটিও নামিয়ে নিতে পারেন ব্যবহারকারীরা। ইন্সটাগ্রামের শত কোটি ব্যবহারকারীর মধ্যে মাত্র ৭০ লাখ ব্যবহারকারী ওই অ্যাপটি নামিয়েছেন বলে জানা গেছে। ২০১৮ সালের জুনে ছাড়া হয়েছিল অ্যাপটি। ইন্সটাগ্রাম হোমস্ক্রিন থেকে আইজিটিভি বাটন সরিয়ে নেওয়া প্রসঙ্গে ফেসবুক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “ফিডের ‘প্রিভিউ’ থেকেই অধিকাংশ ব্যবহারকারী আইজিটিভি কনটেন্ট খুঁজে নিচ্ছেন। খুবই কমসংখ্যক ইন্সটাগ্রাম অ্যাপ হোমস্ক্রিনের উপরের দিকে ডান পাশে থাকা আইজিটিভি আইকনে ক্লিক করছেন… আমরা তাই কমিউনিটি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আইকনটিকে সরিয়ে নিচ্ছি।”  বর্তমানে চাইলে এক্সপ্লোর অপশনের আইজিটিভি ট্যাবের নিবেদিত ‘ফিড’ থেকেও আইজিটিভি ভিডিও দেখা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading