নাটোরে মা সমাবেশ

নাটোরে মা সমাবেশ

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:০৪

নাটোরে চলনবিলে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। বুধবার চলনবিলের সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে এ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা মায়েদের উদ্দেশে বলেন, ‘সময় এখন নারীদের, সময় এখন মায়েদের। বর্তমান প্রধানমন্ত্রীর কারণেই শিক্ষার সুন্দর পরিবেশ হয়েছে। বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ করতে হবে। নিজেদের প্রজন্মের ভবিষ্যৎ গড়তে চিন্তাধারা উন্নত বিশ্বের মতো হতে হবে।’

তারা প্রতিষ্ঠানটি সম্পর্কে বলেন, ‘এই প্রতিষ্ঠান মেধা বিকাশ ও স্বপ্ন বাস্তবায়নে এক অনন্য ভূমিকা রেখে চলেছে। বর্তমান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ও তথ্য প্রযুক্তি যুগে বিভিন্ন সফটওয়্যার তৈরি করছে এই প্রতিষ্ঠানেরই ছেলেমেয়েরা।’ প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সহকারী প্রধান শিক্ষক আফসার আলী, শিক্ষক শফিকুল কবির, মুকুল হায়দার, অভিভাবক হেনা সুলতানা, শাহিদা বেগম, উম্মে আঞ্জুমান আরা প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading