দেশে করদাতা ৪৭ লাখ

দেশে করদাতা ৪৭ লাখ

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:২০

গত বছরের (২০১৯) ডিসেম্বর পর্যন্ত দেশে করদাতার সংখ্যা ৮ লাখ ২৩ হাজার ২৩১ জনে বৃদ্ধি পেয়ে মোট করদাতার সংখ্যা দাড়িয়েছে প্রায় ৪৭ লাখে। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দেশে বর্তমানে মোট করদাতা ৪৬ লাখ ৯৩ হাজার ৯৭৮ জন।  বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নাছিমুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এই তথ্য জানান।

অর্থমমন্ত্রী মুস্তফা কামাল বলেন, গত বছর ছিল ৩৮ লাখ ৭০ হাজার ৭৪৭ জন। ২০১৮-১৯ অর্থ বছরে মোট কর আদায় হয়েছে ৭২ হাজার ৮৯৯ কোটি ৯০ লাখ টাকা। সরকারি দলের সদস্য বেগম শামসুন নাহারের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গাজীপুরের ২ লাখ ৪০ হাজার ২৩৯ জন করদাতার মধ্যে ৭৮ হাজার ৩৪০ জন রিটার্ণ দাখিল করেছেন। যারা রিটার্ন দাখিল করেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading