অনিমেষের সঙ্গে প্রেমের সম্পর্ক স্বীকার করলেন ভাবনা

অনিমেষের সঙ্গে প্রেমের সম্পর্ক স্বীকার করলেন ভাবনা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১৮

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নির্মাতা অনিমেষ আইচের ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবি দিয়ে বড়পর্দায় পা রাখেন তিনি।  যেটি মুক্তি পায় ২০১৭ সালের ৪ আগস্ট।   এরপর আর কোন ছবিতে দেখা যায়নি ভাবনাকে।  তবে নির্মাতা অনিমেষ আইচের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে হরহামেশাই শিরোনামে এসেছেন তিনি। তবে বরাবরই নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছেন ভাবনা-অনিমেষ। এবার স্বীকার করে নিলেন নিজের প্রেমের কথা। ডাক-ঢোল পেটানোর তে কাজ করেছেন ভাবনা।  গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে ভাবনা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে অনিমেষ আইচের সঙ্গে তার সম্পর্কের কথা জানান। ভাবনার ঘোষণার সঙ্গে সঙ্গে ফেসবুকে বেশ সাড়া ফেলে দেয়। তার ওয়ালে অভিনন্দন জানাতে থাকেন অনেকেই। অভিনেত্রী তারিন লিখেছেন, ‘অবশেষে!’ শবনম ফারিয়া লিখেছেন, ‘যাক বাবা। এখন একটু খাওয়াদাওয়া করব, দোয়া দিই।’ মৌসুমি হামিদ লিখেছেন, ‘ভালোবাসা অটুট থাকুক সারা জীবন।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading