নতুন করে আসছে সেলিম আল দীনের ‘চুমকী’

নতুন করে আসছে সেলিম আল দীনের ‘চুমকী’

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২০

নতুন করে নির্মিত হয়েছে প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন রচিত নাটক ‘চুমকী’। আর এটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। যাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন  এফ এস নাঈম ও জাকিয়া বারী মম। নাটকটি আগামীকাল (২৪ জানুয়ারি) এনটিভিতে রাত ১১.২০ মিনিটে প্রচারিত হবে। নাটকটিতে নাঈম ও মম ছাড়াও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, মুনিরা মিঠু, শফিক খান দিলু, জামাল রাজা, রেহেনা পারভীন, হিটলার রাজু প্রমূখ। গল্পে দেখা যাবে, অধ্যাপক সাহেব পড়াশুনার মধ্যে জীবনকে পরিচালিত করতে গিয়ে মেয়ের উপর মানসিক চাপ তৈরি করছেন। কিন্তু তা বুঝতে নারাজ অধ্যাপক। বোন রিজিয়া ও ডাক্তারের পরামর্শও শুনতে চান না তিনি। দোষারোপ করে ইজিপ্ট থেকে একই কারণে পালিয়ে আসা সুদীপ্তকে। বাবার চাপে স্বর্ণা দিন দিন আপন সত্ত্বা হারাতে থাকে। সারাক্ষণ কানে বাজতে থাকে মুক্ত পাখির গান। সুদীপ্ত বুঝতে চেষ্টা করে স্বর্নাকে। একদিন স্বর্না পালিয়ে যায় বাড়ি থেকে। অজানা উদ্দেশ্যে যাবার জন্য ট্রেনে উঠে বসে। অনেক খোঁজাখুঁজির পর সুদীপ্তও দৌড়ে গিয়ে ট্রেনে উঠে। সিদ্ধান্ত নেয় সুদীপ্তর গ্রামের বাড়ি চুমকী যাবে। যেতে যেতে পথে স্বর্ণাকে চুমকী বনের গল্প শুনাতে থাকে সুদীপ্ত। স্বর্না মুগ্ধ হয়ে আগ্রহভরে চুমকীতে যাওয়ার জন্য রাজী হয়। তারা সকালে গিয়ে পৌঁছায় সুদীপ্তর আদি বাড়ি চুমকীতে। জাগতিক টান থেকে মানস সত্তাকে মুক্ত করতে চায় দু’জন। এরপর নানা নাটকিয়তা ঘটবে এই নাটকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading