কান ফেস্টিভালে বাংলাদেশের THE SOUND
উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২২
কান ফেস্টিভালে অংশ নিচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘THE SOUND’। আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গীতিকার ও নির্মাতা জুলফিকার জাহেদী। কলকাতার লেখক রিক ভরদ্বাজ এর মূল গল্প ইন্সপায়ার্ড হয়ে এর চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। তিনি জানান, আমরা প্রতিদিন কোনো না কোনো শব্দ নিয়েই জীবনকে এগিয়ে নিয়ে চলি। শব্দ মানেই তুমি আমি আছি জীবিত, শব্দ মানে ইতিহাস কিংবা সমাপ্ত। পৃথিবীর প্রত্যেকটা কাজের পিছনে একটা শব্দ থাকে। শব্দ ছাড়া মানুষ বাঁচে না। বুকের ভেতর ধুক ধুক শব্দটা যে দিন আর থাকবে না, সেখানেই কোনো না কোনো ইতিহাস কিংবা সমাপ্ত। এই শব্দ নিয়েই তিনি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘THE SOUND’ ।
তিনি আরও জানান, গল্পের প্রয়োজনে চলচ্চিত্রটিতে একটি থিম সং ব্যবহার করা হয়েছে। যার সুর ও সংগীত আয়োজনে ছিলেন অভিষেক ব্যানার্জি, এতে অভিনয় করেছেন অভিনেতা শিশির আহমেদ, চিত্রনায়িকা তানিন সুবহা, জান্নাত সানাই, আশরাফ কবির, আসমা শিউলি, অনামিকা যূথী’সহ আরও অনেকে। একটি বিশেষ চরিত্রে নির্মাতা জুলফিকার জাহেদীকে দেখা যাবে।
জানা গেছে, স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি প্রথমে অংশ নেওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের ফেস্টিভাল গুলোতেও অংশ নিবেন। পরিচালক চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী। তিনি মনে করেন তার এই ব্যতিক্রমী ধরণের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সবার প্রসংশা কুড়িয়ে সাফল্য বয়ে আনবে।

