ভালোবাসা দিবসে বিচ্ছেদের গল্প!

ভালোবাসা দিবসে বিচ্ছেদের গল্প!

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৫৬

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছেন বিশেষ নাটক  ‘প্রতিদিন’। সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের সঙ্গে বিশেষ চমক হিসেবে বহুদিন পর অভিনয়ে ফিরছেন মনির খান শিমুল। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। নটাক প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটা মূলত বিবাহ বিচ্ছেদ হওয়া এক দম্পতিকে ঘিরে। তাদের বিচ্ছেদের পর একজনের যদি পুরনো সম্পর্কের প্রতি টান অনুভব হয় এবং সম্পর্কটা আবার আগের মতো করার সুযোগ না থাকে- তাহলে ঠিক কী কী ঘটতে পারে- সেই বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করেছি আমরা। আশা করছি এই ভ্যালেন্টাইনে বিচ্ছেদের গল্পটি দর্শকমনে নতুন ভালোবাসার জন্ম দেবে।’ নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিরিন আলম, এ কে আজাদ সেতু, শোয়েব মনির, বাশার বাপ্পী প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘প্রতিদিন’ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে উন্মুক্ত হচ্ছে সিএমভি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading