প্রতারণা করে কৃষকের জমি আত্মসাতের অভিযোগ

প্রতারণা করে কৃষকের জমি আত্মসাতের অভিযোগ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:১২

মোতলেব ব্যাপারী নামে একজন বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করে জমি লিখে নিয়েছেন বলে অভিযোগ করেছেন কৃষক আরশাদ আলী। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে মণিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ভুক্তভোগী আরশাদ আলী উপজেলার ষোলখাদা গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার জোঁকা গ্রামের মোতলেব ব্যাপারীর সঙ্গে তার সু-সম্পর্ক ছিল। আরশাদ আলী অর্থ সংকটে পড়লে তার নিকট থেকে ২০১৮ সালের শেষে ১০ শতক জমি বন্ধক রেখে ১ লাখ ৯৬ হাজার টাকা নেয়। এরমধ্যে আরশাদ আলীর বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে কাগজে স্বাক্ষর করি নেয় মোতলেব ব্যাপারী। পরে জমি ফেরত নিতে গেলে মোতলেব ব্যাপারী আরো ১ লাখ টাকা দাবি করলে তাও দেয় আরশাদ আলী। কিন্তু পরে জমি ফেরত দেয়া নিয়ে টালবাহানা শুরু করে মোতলেব ব্যাপারী। এ নিয়ে মোতলেব ব্যাপারীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী কৃষক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading